কমলগঞ্জের আলীনগর ইউপির ৫নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

December 28, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ২৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। ফুটবল প্রতীক নিয়ে মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) ৮৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম টিউবওয়েল প্রতীক নিয়ে মো: আক্কাছ আলী পেয়েছেন ৪৯৫ ভোট।অপর সদস্য প্রার্থী মোরগ প্রতীক নিয়ে মো: তোফায়েল করিম চৌধুরী পেয়েছেন ০১ ভোট। আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে মরহুম ইউপি সদস্য তাজুল ইসলাম চৌধুরীর পুত্র মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) এ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৬৭২ জন। এর মধ্যে ১৩৮৬ ভোট কাষ্ট হয়েছে এবং ৫১টি ভোট বাতিল হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com