কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
December 28, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে টুনি মুন্ডা নামে এক চা শ্রমিক শিশুর মৃত্যু হয়েছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের পাগলছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে আলীনগর চা বাগানের শ্রমিক অভিরাম মুন্ডার মেয়ে।
এলাকাবাসী জানান, বোরো চাষাবাদে সেচ সুবিধার জন্য লাঘাটা ছড়ায় ক্রস বাঁধ স্থাপন করলে পুরো ছড়া পানিতে ভরে যায়। অতিরিক্ত পানিতে পার্শ্ববর্তী পাগলছড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। টুনি মুন্ডা খেলার সময় জলাবদ্ধতার পানিতে ডুবে মারা যায়।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (বাদশা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা।



মন্তব্য করুন