বড়লেখায় চোরাই গাড়িসহ আন্তজেলা গাড়িচোর চক্রের ৩ সদস্য আটক

December 30, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ সিলেটের কোতোয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বড়লেখার মধ্যডিমাই গ্রাম থেকে একটি চোরাই গাড়ীসহ আন্ত:জেলা গাড়ীচোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে। এসময় গাড়ীচোর চক্রের প্রধান হোতা নাছির উদ্দিন পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- মধ্যডিমাই গ্রামের ইয়াছিন আলীর ছেলে নাজিম উদ্দিন, আজিম উদ্দিন ও তাদের সহযোগী আব্দুল হান্নান।

পুলিশ সুত্রে জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন থানায় শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও লাইটেস চুরির অভিযোগ রয়েছে বড়লেখার মধ্যডিমাই গ্রামের ইয়াছিন আলীর ছেলে নাছির উদ্দিনের বিরুদ্ধে। সে প্রায় ১ বছর পুর্বে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্তেরও হিরো হোন্ডা (মৌলভীবাজার-হ-১৯১২৯৬) মোটরসাইকেলটি চুরি করে। সিলেটের সাংবাদিকের মোটরসাইকেল চুরি করতেও সে কুন্ঠাবোধ করেনি। বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় সিলেট কোতোয়ালী পুলিশ আন্ত:জেলা গাড়ীচোর চক্রের প্রধান নাছির উদ্দিনের গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে গেলেও তার গ্রুপের সক্রিয় ৩ সদস্যকে পুলিশ আটক করে। এসময় কাজগপত্রহীন একটি নোহা গাড়ী উদ্ধার করা হয়। সুত্র জানায় গাড়ীচোর নাছির উদ্দিন চুরি করে আনা গাড়ী দুর্গম এলাকায় রেখে রঙ পরিবর্তন ও ভুয়া কাগজ তৈরী করে সহজ সরল মানুষের নিকট বিক্রি করে।

বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন সিলেট কোতোয়ালী থানা পুলিশের বড়লেখায় নাছিরের বাড়িতে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত নোহা গাড়িসহ আটককৃত ৩ জনকে শুক্রবার সকালে কোতোয়ালী পুলিশ সিলেট নিয়ে গেছে।

সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, সিলেটের গাড়ীচোর চক্রের মুল হোতা বড়লেখার নাছির। সে সিলেট শহর থেকে শতাধিক মোটরসাইকেল চুরি করেছে। বৃহস্পতিবার তার বাড়িতে রেড দিলে সে পালিয়ে যায়। তবে নাছির বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে পুলিশ আটক ও একটি নোহা গাড়ী উদ্ধার করেছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com