বড়লেখায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

January 1, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সোমবার পৌরশহরে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অনুকুল চন্দ্র দেব, আব্দুন নুর, সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, প্রচার সম্পাদক আলী আজাদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা জাপার সভাপতি রোকসানা বেগম, জাপা নেতা তাজেল আহমদ, রুয়েল আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com