কমলগঞ্জে শহীদ মিনার উদ্বোধন

January 1, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে নব নিমর্তি শহীদ মিনার উদ্বোধন করা হয়।

রোববার ৩১ ডিসেম্বর সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শহীদ মিনারের নাম ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

চিৎিলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সম্মানিত অতিথি(গেষ্ট অব অনার) হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক(বাদশাহ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, আলীনগর ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী। শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৬ সনে এ বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র মেহরাজ ইসলাম(মাহিন)-কেও সংবর্ধনা প্রদান করা হয়। জানা যায়, এলাকাবাসীর আর্থিক সহায়তায় ৮০ হাজার টাকা ব্যয়ে ইউপি সদস্য মো: সাইফুল ইসলামের তদারকিতে এ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের উদ্যোগে ও তদারকিতে পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার ১৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com