কমলগঞ্জের পতনঊষারে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের চাঁদের হাসি সমাজ কল্যাণ পরিষদ ও আনন্দ নাট্য সংঘের উদ্যোগে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিকন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য সিকান্দর আলী, স্থানীয় বিএনপি নেতা অলি আহমদ খান, লন্ডন প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন আনন্দ নাট্য সংঘের সভাপতি ফটিকুল ইসলাম রাজু। সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



মন্তব্য করুন