কমলগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই তিরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি সোমবার বেলা ১টায় কমলগঞ্জস্থ জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় এ বছর প্রাথমিক স্তরে ১ লাখ ৯৭ হাজার ও মাধ্যমিক স্তরে ৩ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হয়।
এদিকে সোমবার কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়।



মন্তব্য করুন