বড়লেখায় দেড় হাজার প্রাইমারী  শিক্ষার্থীকে টিফিনবক্স বিতরণ মিড ডে হটমিল কর্মসুচির উদ্বোধন

January 3, 2018,

 

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার নিজবাহাদুর ইউনিয়নের ১৭টি প্রাইমারী স্কুলের দেড় হাজার শিক্ষার্থীকে ২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টিফিনবক্স বিতরণ ও মিড ডে হটমিল কর্মসুচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।

চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক।

সহকারী শিক্ষক সাবলু মিয়া ও নিবেদিতা দাসের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী

কমিষনার (ভুমি) শরীফ উদ্দিন, উপজেলা আ’লীগের সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, প্রধান শিক্ষক মঞ্জুলাল দে, সাংবাদিক আবদুর রব, আ’লীগ নেতা জহুরুল ইসলাম, আব্দুস শাকুর, মাহফুজুল করিম, খয়রুল আলম নুনু প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com