বড়লেখায় অত্যাধুনিক বিউটি পার্লারের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের ডাকবাংলো রোডে (কালা মিয়া বিল্ডিংয়ে) ২ জানুয়ারী মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ‘অপ্সরী’ নামে অত্যাধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিউটি পার্লারের উদ্বোধন করেছেন বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ। পার্লারের স্বত্তাধিকারী প্রধান শিক্ষক অঞ্জনা রাণী দে’র সভাপতিত্বে ও স্বাদ মেগাশপের স্বত্তাধিকারী লিটন দেবনাথের পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বছরের জেলা শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া খানম, জাফরিন সুলতানা, কেছরিগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার, ষাটমা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা বেগম, ব্যবসায়ী সজল চক্রবর্তী, কামাল আহমদ, আমেনা বেগম, আবুল হোসেন, শিক্ষক বিজয় কুমার দে, সাহিদা মরিয়ম, শম্পা দাস প্রমূখ।



মন্তব্য করুন