বড়লেখায় আটক মেছোবাঘ  মাধবকু- ইকোপার্কে অবমুক্ত

January 4, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পুর্বদৌলতপুর গ্রামের মুছব্বির আলীর বাড়িতে ৩ জানুয়ারী বুধবার একটি মেছোবাঘ ধরা পড়ে। রাতে বনবিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা আটক বাঘটি উদ্ধার করে মাধবকু- ইকোপার্কে অবমুক্ত করেন।

বনবিভাগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউপির পুর্বদৌলতপুর গ্রামে গত কয়েকদিন ধরে একটি মেছোবাঘ হাস-মোরগ ও গরু-ছাগলের বাচ্চা খেয়ে যাচ্ছিল। গ্রামের মুছব্বির আলী বুধবার ফাঁদ পেতে মেছোবাঘটি আটক করেন। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি শাহবাজপুরে একটি অনুষ্ঠানে গিয়ে মেছোবাঘ আটকের ঘটনা জেনে তিনি বাঘটিকে উদ্ধার করে অবমুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় বনবিভাগকে নির্দেশ দেন।

বড়লেখা বনবিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, হুইপ মহোদয়ের খবর পেয়েই তিনিসহ বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের হাকালুকি বিট কর্মকর্তা জয়নাল আবেদীন কয়েকজন লোক নিয়ে বুধবার সন্ধ্যায় মেছোবাঘটি উদ্ধার করে রাত আটটায় পর্যটন পুলিশসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে  মাধবকু- ইকোপার্কের জঙ্গলে অবমুক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com