বড়লেখার শাহবাজপুরে কমিউনিটি সেন্টারের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর বাজারে প্রধান অতিথি হিসেবে ৩ জানুয়ারী বুধবার বিকেলে ফিতা কেটে সুরমা কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। প্রাক্তন শিক্ষক হাজী আছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বড়লেখা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহসভাপতি রফিক উদ্দিন, সাবেক ইউপি মেম্বার আব্দুর রহিম, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমদ, কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারি আহমদ শরীফ দেলোয়ার প্রমুখ।



মন্তব্য করুন