আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

January 6, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উত্তর গোপীনগর বায়তুল জামান জামে মসজিদ সংলগ্ন মাঠে মাষ্টার আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৫ জানুয়ারি বিকেলে মাষ্টার আব্দুল হামিদ ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল মালিক ফটিক

মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি ছিলেন আব্দুর নুর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুন নুর মাষ্টার, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মো: আব্দুল আহাদ, অ্যাডভোকেট আলহাজ্ব তাজুল ইসলাম আহাদ, রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ (বাবুল), তরুণ সমাজসেবক সামছুজ্জামান চৌধুরী রাহেল প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক দু:স্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com