শোক সংবাদ ॥ মুহিবুর রহমান ইজ্জাদ ॥

January 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ইজ্জাদ ৬ জানুয়ারী শনিবার দিবাগত রাত ৩.১৫ ঘটিকায় সিলেট ইবনে সিনা (প্রা:) হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীরেখে গেছেন।

৭ জানুয়ারী রোববার বিকাল  ৩.১৫ ঘটিকায় শমশেরনগর শাহ মফিজ (র:) মাজার প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে দক্ষিণ রাধানগর গ্রামের নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির আহবানে রোববার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শমশেরনগর বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com