কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

January 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক ট্রাষ্টের চেয়ারম্যান ফারুক আহমেদ, তাঁর পারিবারিক বন্ধুদের সহযোগিতায় ৭ জানুয়ারী রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুরস্থ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র বাসভবনে দরিদ্র শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়কারী মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. মোসাদ্দেক আহমেদ মানিক। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান ফারুক আহমেদ এর পতœী যুক্তরাজ্য প্রবাসী মিসেস গুলনেওয়াজ আহমেদ লিপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ট্রাষ্টের সদস্য মোঃ সামসুদ আহমেদ, মোঃ নুরুল ইসলাম, মিসেস উলিয়া নওরিন, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু)। অনুষ্ঠানে ১৫৫ জন দরিদ্র শীর্তাতদের মধ্যে শীীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট শুধু শীতবস্ত্র নয়, শারদীয় দুর্গাপূজার সময় নগদ অর্থ, ঈদুল ফিতর ও ঈদুল আযাহা উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহযোগিতা করে আসছে। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের নগদ অনুদানসহ এদেশের দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপকারভোগীরাও এ লেপ পেয়ে আনন্দিত। ট্রাষ্টের চেয়ারম্যান ও পারিবারিক বন্ধুদের সুস্থতা, দীঘায়ূ কামনা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য অনুরোধ জানান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com