বড়লেখায় দেড়শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

January 11, 2018,

আব্দুর রব॥ বড়লেখায় কাঁঠালতলী স্টুন্ডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবারের পিইসি ও জেসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেড়শতাধিক কৃতী শিক্ষার্থীকে ১১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা দিয়েছে। কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, শিক্ষানুরাগী সামুন আহমদ, ব্যবসায়ী এখলাছ উদ্দিন, সমাজসেবক আশরাফ হোসেন, শিক্ষক দোলোয়ার হোসেন ইমন, বিশ্বজিৎ, মুহিবুল হক, শুক্কুর আহমদ, কাতার প্রবাসী শাহিন আহমদ, রাসেদ আহমদ, কাঁঠালতলী স্টুন্ডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফয়সল আহমদ, তায়েফ আহমদ, ইমন আহমদ, সভাপতি রাহিম আহমদ রাহী, সাধারণ সম্পাদক নুরুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন সোহান, সদস্য মান্না, রাহেল, ইউসুফ, শুভ, জাকির, রবিউল, রাসেল, এনাম, আসিফ, শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com