বড়লেখায় লন্ডনের টাওয়ার হেমলেটসের স্পীকার সাবিনাকে সংবর্ধনা

January 14, 2018,

আবদুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন শুক্রবার রাতে লন্ডনের টাওয়ার হেমলেটসের স্পীকার সাবিনা আক্তারকে সংবর্ধনা দিয়েছেন। ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি মেম্বার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হেমলেটসের স্পীকার সাবিনা আক্তার বলেন, বৃটিশ বঙ্গালীদের বাংলা ভাষা রপ্ত ও সংস্কৃতি চর্চায় তিনি নিরলসভাবে কাজ করছেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের কমিউনিটি লিডার ফারুক আহমদ সুন্দর, একেএম বদরুল হক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ আজিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ। 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com