কমলগঞ্জে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

January 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ১৩ জানুয়ারী শনিবার বিকেলে সমাপ্ত হয়েছে। কলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার, কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে তিন দিনে ২০ জনকে জমির খারিজা ফর্চা প্রদান ও ৫০ হাজার টাকার রাজস্ব আদায় করায় উপজেলা ভূমি অফিসকে ১ম পুরষ্কার প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগে প্রথম হয়েছে কমলগঞ্জ পৌরসভা। মেলায় মোট ৪৫টি স্টল অংশ নেয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়া প্রদর্শনী স্টলগুলোকে পুরষ্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com