আদিবাসীদের শিক্ষা যোগাযোগ ভুমিসহ সার্বিক বিষয়ে সুরক্ষা দিবে সরকার – ড. গওহর রিজভী

আবদুর রব॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্ন্তজাতিক (পররাষ্ট্র) বিষয়ক উপদেষ্ঠা ড. গওহর রিজভী বলেছেন, পাহাড়ি ও বাঙালীদের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার একযোগে কাজ করছে। নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, যা অতীতের কোন সরকার করতে পারেনি। আদিবাসীদের সার্বিক বিষয়ে সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। অচিরেই এ এলাকার পান, সুপারী ও লেবু বিদেশে রপ্তানীর জন্য যা যা করতে হয় সরকারীভাবে সে উদ্যোগ নেয়া হবে।
তিনি ১৪ জানুয়ারী রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বেরেঙ্গা খাসিয়া পানপুঞ্জিতে ‘অভিযান’ নামে একটি সমাজ কল্যাণ সংস্থ্যা আয়োজিত খাসিয়া সম্প্রদায়ের জীবন মান পর্যালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় খাসিয়াদের ভূমির অধিকার, বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ, লেবু ও সুপারি বাগানের জন্য আর্থিক অনুদান প্রদান, পুঞ্জিতে আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থাসহ ৭ দফা দাবির প্রতি একাত্বতা পোষণ করে এ উপদেষ্ঠা বলেন, পান, সুপারী ও লেবু চাষ সম্প্রসারণের জন্য সরকারী খাস ভুমি বরাদ্দ দিতে ভুমি মন্ত্রণালয়ে তিনি সুপারিশ করবেন। স্থানীয় আদিবাসী খাসিয়াদের প্রাইমারী স্কুলকে জাতীয়করণ, পানীয় জলের সমস্যা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থাসহ সার্বিক সমস্যা সমাধানের তিনি নিজেই
উদ্যোগী হবেন। উপদেষ্ঠা ড. গওহর রিজভী আরো বলেন, ‘মেয়েদের শিক্ষা না দিয়ে কম বয়সে বিয়ে দিবেন না। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল-কলেজে পড়াবেন। আমাদের দেশে ডাইভারসিটি একটা বড় শক্তি। এটা আমাদের বাংলাদেশকে সৌন্দর্য দিয়েছে। কাজেই ডাইভারসিটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের কমিউনিটি আশা করি আরো বড় হবে। সবাই এ দেশের নাগরিক। আমরা সকলেই বাংলাদেশে এক সঙ্গে এগিয়ে যাবো। আর বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় গড়তে সক্ষম হবো।
বেরেঙ্গা পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) কোয়াং সিং প্রেঙ্গের সভাপতিত্বে ও অভিযানের নির্বাহী পরিচালক বণানী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. গওহর রিজভীর স্ত্রী সাবেক কাউন্সিলার এগনেসে রিজভী, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, বড়লেখার ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিন, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, পাল্লাতল চা বাগানের ব্যবস্থাপক তছলিম হোসেন, অভিযানের প্রকল্প পরিচালক আক্তাবুল আলম, বেরেঙ্গা পানপুঞ্জি বেসরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা ওয়ানলিং বাড়ে। খাসিয়াদের জীবন জীবিকা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন চা বাগান মালিক নাজরা চৌধুরী ও তামলিন বাড়ে। আদিবাদী খাসিয়াদের ঐতিহ্যবাহী গান ও নৃত্যানুষ্ঠান শেষে উপদেষ্ঠা ড. গওহর রিজভী ও তার সফরসঙ্গীরা কুমার সাইল পুঞ্জি, পানজুম ও চা বাগান পরিদর্শন করেন।



মন্তব্য করুন