কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

March 11, 2018,

হাজীপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রীতি সম্মেলন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ মার্চ শনিবার সকাল ১১ ঘটিকা হইতে দিন ব্যাপি নানা রকম কমসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খুরশীদ উল¬াহ সভাপতিত্বে এবং দক্ষিণ কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রীতি সম্মেলন কমিটির আহবায়ক মোঃ মাহমুদুর রহমান কবির ও স্বরাজ ট্রাক্টর ও কণফুলি গ্রুপ রিজিউনাল ম্যানেজার অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ মনসুর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত এ.আই.জি সৈয়দ বজলুল করিম বি.পি.এম , সাপ্তাহিক কুলাউড়া ডাক পত্রিকার সম্পাদক ও শাহাজালাল আডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ, কে এম সফি আহমদ সলমান, ৪ নং জয়চন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।

১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, অত্র বিদ্যালয়ের সাবেক অবঃ ভারঃ প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক।অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহমুদ আলী, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জদিদ হায়দার চৌধুরী, পতন উষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মফজ্জিল হোসেন কুতুব, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য আজিজুছ ছামাদ, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও হাজীপুর যুবলীগের সভাপতি এবং মোতাহের মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল এম,এ, মোহিত, কুলাউড়া ছাত্র লীগের সভাপতি নিয়াজুল তায়েফ, কুলাউড়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আহবাব রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ছয়ফুল আলম সাইফুল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এর লোকমান আহমদ চৌধুরী, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আকলিমুর রাজা চৌধুরী, মোঃ খুরশেদ আলী চৌধুরী প্রমুখ

অনুষ্ঠান শেষে ম্যাগাজিনের প্রথম প্রকাশনা আড্ডা ৯৩ বিতরন সহ লটারীর ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com