জুড়ীতে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

September 12, 2018,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জাঙ্গীরাই এলাকায় একটি বাণিজ্যিক মাকের্টে বুধবার ভোরে ঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে বিভিন্ন মালামালের ১১টি দোকান ভস্মিভুত হয়েছে। বড়লেখা ও কুলাউড়া দমকল বাহিনী দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই মার্কেট ও মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটের একটি ব্যাটারীর দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জাঙ্গীরাই এলাকায় জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা সংলগ্ন হাজী আব্দুল মজিদ কমপে¬ক্সের (মার্কেট) একটি দোকানে ১২ সেপ্টেম্বর বুধবার ভোরবেলা আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন মার্কেটের সবকয়টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মাকের্টের ইজামা এন্ড রোকেয়া স্টোর, বিছমিল¬াহ ফাস্ট এইড ফামের্সী, বিলাল ভেরাইটিজ স্টোর, সাজিয়া ভেরাইটিজ স্টোর, করিম ফার্মেসী, একটি ফার্নিচার মার্ট, কুমিল¬া ট্রেডার্সসহ ১১টি দোকান ভস্মিভুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনায় পার্শবর্তী দোকানগুলো রক্ষা পায়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক ও জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, কুলাউড়া ও বড়লেখা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট যৌথভাবে দুইঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের একটি ব্যাটারীর দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগুনের সুত্রপাত হয়েছে। খবর পেতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com