জুড়ীতে মুক্তিযোদ্ধা শহীদ তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ তৈমুছ আলী এমপি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ অক্টোবর সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন এমপি।
এছাড়া বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী ইউএনও অসীম চন্দ্র বণীক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জায়ফরনগর ইউনিয়ন আ’লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, আ’লীগ নেতা নজমুল ইসলাম, মাসুক আহমদ, শহীদ তৈমুছ আলী এমপির জ্যেষ্ঠ পুত্র পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুবের হাসান জেবলু, তৈমুছ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান ইমরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, এপিপি এডভোকেট আব্দুল খালিক সোনা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগ নেতা মামুনুর রশিদ সাজু, শেখরুল ইসলাম, আহমদ কামাল অহিদ প্রমুখ।



মন্তব্য করুন