কে হবেন কুলাউড়া আসনের এমপি

November 14, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনে আওয়ামীলীগ থেকে ১১ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন এবং জাসদ থেকে ১ জন সহ মহাজোট থেকেই মোট ১৫ জন প্রার্থী  সোমবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরই মধ্যে কেউ কেউ ফরম পূরন করে জমাও দিয়েছেন। জেলার ৪টি আসনের মধ্যে কুলাউড়া থেকে সর্বাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, এডভোকেট আবেদ রাজা সহ ৩-৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে। সব মিলিয়ে ১৭-১৮ জন প্রার্থী এ আসনে মনোনয়ন প্রত্যাশী ।

বিভিন্ন সূত্রে জানা যায়, এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, ২০০৪ সালের মহাজোট মনোনীত প্রার্থী অ্যাড. আতাউর রহমান শামীম,  কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল ও একেএম সফি আহমদ সলমান, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ,  বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, সাংবাদিক কামাল হাসান। এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মহিবুল কাদির চৌধুরী পিন্টু, কেন্দ্রীয় জাপার সদস্য অ্যাড. মাহবুবুল আলম শামীম ও যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু।

এছাড়াও বাংলাদেশ জাসদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম।

শেষ পর্যন্ত এই আসনে সাবেক দুই সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর এবং এম এম শাহীন এর মধ্য ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকেই আশাবাদী। এই আসনের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোটার সহ সকল রাজনৈতিক নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “কে হবেন কুলাউড়া আসনের এমপি”

  1. আমার মনে হয় কুলাউড়ায় সুলতান মনসুর ভাই জিতবে।
    কিন্তু কুলাউড়ায় জিতলে কি আওয়ামীলীগেরই জয় হবে।

মন্তব্য করুন Izhar Al Hossain

Social Media Auto Publish Powered By : XYZScripts.com