ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচনে সিলেট বিভাগ থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী হলেন কুলাউড়ার ফয়েজ

May 10, 2026,

মাহফুজ শাকিল : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর দ্বিবার্ষিক (২০২৬-২৮) কার্যকরী পরিষদের নির্বাচনে সিলেট বিভাগের একমাত্র প্রার্থী হিসেবে (কার্যনির্বাহী সদস্য পদে) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন কুলাউড়া সুরমা ব্রিকস ও সিলেট সুরমা সিএনজি পাম্পের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ফয়েজ উদ্দিন আহমেদ।

৯ মে শনিবার ঢাকা শাহবাগ মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশ থেকে প্রায় ১৬শত ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে ফিরোজ হায়দার খাঁন সমর্থিত শাহজান- মুমিন পরিষদ প্যানেল থেকে প্রার্থী হয়ে ফয়েজ উদ্দিন সর্বোচ্চ (১১১৫) ভোট বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের এই নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে বানিজ্য মন্ত্রনালয় দায়িত্ব পালন করে।

উল্লেখ্য মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিলেট বিভাগীয় সহ সভাপতি, মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি ছাড়াও কুলাউড়া ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সারাদেশের ভোটারদের রায়ে সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট দিয়ে থাকে নির্বাচিত করায় সকল ভোটার ও  শুভাকাঙ্ক্ষীদের প্রতি শুকরিয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তার উপর অর্পিত নতুন এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com