কুলাউড়ায় হাফিজ ছাত্রদের পাগড়ি পরিধান ও এমপিকে সংবর্ধনা

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্নকারী ৩ ছাত্রকে পাগড়ি পরিধান করা হয়েছে।
রবিবার ১০ মে বিকেল আড়াইটায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও মাদ্রাসার সুপার আব্দুস সামাদ কায়েছের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শওকতুল ইসলাম শকু এমপি।
এসময় মাদ্রাসা কর্তৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রথমে মাদ্রাসায় পানি সংকট নিরসনে জরুরী ভিত্তিতে একটি গভীর নলকূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণসহ মাদ্রাসাকে এমপিওভুক্তিকরণসহ সকল সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মো. আহসান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার সুপার আবুল বাশার, শিক্ষক আব্দুল মজিদ, বিএনপি নেতা আব্দুল আজিজ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সহ-সভাপতি আব্দুল মতলিব, বিএনপি নেতা আনকার আহমদ, আসুক আহমদ, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমানসহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ। মাদ্রাসা কমিটির সহ-সভাপতি লিয়াকত আলী, মুহিদ মিয়া, ইমাম আব্দুল লতিফ, সহযোগী সদস্য সচিব আনকার আহমদ ও আলতাফ হোসেন সুহেল, শিক্ষানুরাগী সদস্য শাহেদ মিয়া, সদস্য আব্দুর রহিম, সেবুল আহমদ ও সোহেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শওকতুল ইসলামের উপস্থিতিতে ৩ জন কোরআন শরীফ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ মাহফুজুর রহমান তাওহীদ, হাফিজ রাফি মিয়াকে পাগড়ি পরিধান করান মুফতি আহসান উদ্দিন। এছাড়া হিফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থীকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুর রহমান নগদ ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেন।



মন্তব্য করুন