কুলাউড়ায় গাজীপুর বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

এস আর অনি চৌধরী : কুলাউড়া উপজেলার গাজীপুর বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয়েছে।
রবিবার ১০ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম।
এজেন্ট পার্টনার ও বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক (অব.) মো: আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক এটিএম হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহবায়ক রেদোয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের আহবায়ক জুবের খান, সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো: সাজ্জাদুল কবীর, এক্সিকিউটিভ অফিসার জহুরুল ইসলাম এবং কুলাউড়া শাখার ব্যবস্থাপক শরিফুল গণি চৌধুরীসহ অন্যান্যরা।
এজেন্ট পার্টনার মো: আব্দুল কাইয়ুম জানান, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে গ্রামের সাধারণ মানুষ এখন সহজেই জমা, উত্তোলন, বিল পরিশোধসহ নানা ব্যাংকিং সেবা নিতে পারবেন। এতে করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।



মন্তব্য করুন