(ভিডিওসহ) কুলাউড়ায় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরের আগমনে আনন্দ উল্লাস

November 26, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঢাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সভাপতি, সাবেক আওয়ামীলীগের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে কয়েক হাজার লোক তাকে স্বাগত জানান।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুলতানকে দেখে কুলাউড়ায় স্থানীয়  নেতা কর্মীরা আনন্দ ও উল্লেসিত হতে দেখা যায়।

২৬ নভেম্বর সোমবার মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ঐক্যফ্রন্টের প্রার্থী হবার পর থেকে ভোটারদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।  বিএনপি’র দুটি গ্রুপ কোন্দল ভুলে এক কাতারে মিলিত হয়ে সুলতান মনসুরকে স্বাগত জানায়। তাকে স্বাগত জানাতে আওয়ামীলীগের অনেক নেতা কর্মীকেও দেখা যায়।  বিএনপি’র নেতা কর্মীরা বলেন সুষ্ঠ ভোট হলে আর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে কুলাউড়া আসনে সুলতান মনসুর লক্ষাধিক ভোটে নির্বাচিত হবেন।  সুলতান মনসুর বলেন এটা নির্বাচনী শো-ডাউন নয়, জনগণ ভালবেসে জড়ো হয়েছে। তিনি বলেন জনগণ পাশে থাকলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com