উপজেলা নির্বাচন নিয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের জরুরি বিজ্ঞপ্তি

কুলাউড়া প্রতিনিধি॥ আসন্ন কুলাউড়া উপজেলা নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক কুলাউড়া উপজেলায় ১. চেয়ারম্যান পদে ২. ভাইস চেয়ারম্যান পদে ও ৩. মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আগামী ২৮ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় পালকি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাউর রহমান। উপজেলা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগনের জীবন বৃত্তান্ত ও আইডি কার্ডের কপিসহ আবেদন ২৬ ও ২৭ জানুয়ারি তারিখ বিকাল ৫টার মধ্যে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের চৌমুহনীস্থ অফিসে পার্টির দফতর সম্পাদকের নিকট জমা দিতে হবে। কেন্দ্রিয় সিদ্ধান্তের কপি প্রদর্শনের জন্য উপজেলা আওয়ামী লীগের অফিসে টানানো আছে। এছাড়া পালকি কমিউনিটি সেন্টারের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং অঙ্গ সহযোগি সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি/সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহ্বায়ককে উপস্থিত থাকার জন্য এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু অনুরোধ জানিয়েছেন।



মন্তব্য করুন