কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে বাফলার কম্বল বিতরণ

January 29, 2019,

ইমাদ উদ দীন॥ কুলাউড়ার ব্রহ্মণবাজারের গোবিন্দপুর ও ভূকশিমইল ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএঞ্জেলেস (বাফলা)। কুলাউড়া উপজেলার এই দু’টি ইউনিয়নে বাফলার উদ্যোগে প্রায় তিন শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্রাহ্মণ বাজারে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার এমদাদুল হক মাহতাব, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিক আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ একে এম শাহজালাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার শাখার সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা আহবায়ক সরওয়ার আলম বেলাল,যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম স্বপন, সাবেক জেলা যুবলীগ সদস্য বিমেলেন্দু সেন কৃষ্ণ, সুলতান মো: মাসুদ আহমদ জগলু, ব্রাহ্মণবাজার ইউপি সদস্য জাহেদুল হক মোত্তাকিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, ব্রাহ্মণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের সদস্য স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজ উদ্দিন আহমদ কমরু, সেলিম আহমদ প্রমুখ। অপরদিকে ভূকশিমইল ইউনিয়নের গৌড়করন এলাকায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান আতিক, ফরহাদ আহমদ উস্তার, শওকত আহমদ, শফিকুল ইসলাম জায়েদ, চীন প্রবাসী মো: নরুল ইসলাম খান বাবলা,সুমন আহমদ,মুহিবুল ইসলাম পারুল প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com