ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

February 6, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, চৌমুহনা, ষ্টেশন রোড, উত্তরবাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে বুধবার ৬ ফেব্রুয়ারী সকালে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমদ ও কুলাউড়া থানা  পুলিশ ফোর্স। অভিযানকালে দক্ষিণবাজারে অবস্থিত কুটুমবাড়ী রেষ্টুরেন্টকে ৭ হাজার টাকা,  চৌমুহনাতে অবস্থিত গ্রীন ভিউ রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত কামাল মিষ্টি ঘরকে  ২ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত শাহপরাণ রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ফ্রিজের মধ্যে রান্না করা ও কাঁচা মাছ এক সাথে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা ভাবে খাদ্য পণ্য বিক্রয় করা, মিষ্টির শিরাতে মশা ও মাছি পাওয়া, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com