কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে জরিমানা আদায়

February 16, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিসেস সুমাইয়া মুমিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা জান্নাত এর নেতৃত্বে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে উপজেলা রোডের আবু ছৈদ ফার্মেসী ও দি আদর্শ মেডিকেল ফার্মেসীকে ড্রাগ এ্যাক্ট এর ১৯৪০ এর ১৮-গ ধারা অনুযায়ী প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। অভিযানে মৌলভীবাজার জেলার ড্রাগ সুপার বাদল সিকদার, পেশকার কমল পদ দেসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহণ করে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com