কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠিত রুলু সভাপতি, শাহীন সম্পাদক নির্বাচিত

February 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশী ইকবাল আহমদ। এ সময় জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এড: নুরুল ইসলাম শেফুলসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার ১৫ই ফেব্রুয়ারি বিকাল ৪টায় কমলগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ন সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ এর সঞ্চালনায় কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এম এ ওয়াহিদ রুলু  (দৈনিক ইনকিলাব)-কে সভাপতি ও শাহীন আহমেদ (দৈনিক সংবাদ) কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য্যরা হলেন- সহ-সভাপতি, এস কে দাস (দৈনিক সবুজ সিলেট), আব্দুল মুক্তাদির (দৈনিক সিলেট বাণী), সীতারাম বীণ (সম্পাদক, মাসিক চা মজদুর), সহ-সাধারণ সম্পাদক, আবদুল হাই ইদ্রিসী (দৈনিক আমাদের নতুন সময়), মো. মোনায়েম খাঁন (দি এশিয়ান এইজ), সালাউদ্দিন শুভ (দৈনিক সিলেটের দিনকাল), কোষাধ্যক্ষ, সাইফুল আলম চৌধুরী (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক, মো. আহমেদুজ্জামান আলম (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক, নাঈম আলী (দৈনিক আলোকিত সকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ খান (দৈনিক আলোর জগত), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, মবু আহমেদ চৌধুরী, (দৈনিক মানবাধিকার প্রতিদিন), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, আলমগীর হোসেন, (দৈনিক নতুন দিন), প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান (দৈনিক খবরের আলো)। কার্যকরী সদস্য-প্রনীত রঞ্জন দেবনাথ (দৈনিক সমকাল), সুব্রত দেব রায় সঞ্জয় (দৈনিক সিলেটের ডাক), মো. সানোয়ার হোসেন, (সম্পাদক, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ), পিন্টু দেবনাথ (বাংলাদেশ টুডে), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (ফ্রি ল্যান্স), আসহাবুর ইসলাম শাওন (ডেইলি বাংলাদেশ), শাব্বীর এলাহী (দৈনিক আমাদের সময়), শাহ আলম চৌধুরী (দৈনিক আমার সংবাদ), মো. আহাদ মিয়া (দৈনিক দিনকাল), হিফজুর রহমান তুহিন (দৈনিক তরুন কন্ঠ), হৃদয় ইসলাম (দৈনিক নতুন কাগজ), সজিব দেবরায় (দৈনিক সিলেট মিরর)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com