কমলগঞ্জের শমশেরনগরে বাসায় চুরি সংঘটিত

February 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী এলাকার আব্দুল হাফিজ চৌধুরীর বাসায় ১৬ জানুয়ারী শনিবার দিবাগত রাতে এক দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে।

বাসায় লোকজন না থাকায় চাদের স্টিলের দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৪ ভরি স্বর্ণসহ প্রায় আড়াই লক্ষ হাজার টাকার মালামাল লুটে নিয়েছে চোর দল।

জানা যায়, শিংরাউলী গ্রামে ব্যবসায়ী আব্দুল হাফিজ চৌধুরীর বাসায় শনিবার দিবাগত রাত একদল চোর বাসার চাদের উপর দিয়ে মেইন পটকের দরজা তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। বাসার আলমারির তালা ভেঙ্গে নগদ ১৯ হাজার টাকা, স্বর্ণালংকারসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে।

গৃহকর্তা আব্দুল হাফিজ চৌধুরীর শনিবার রাতে তিনি পরিজনসহ সিলেটে এক আত্মীয়ের বাসায় ছিলেন তার অনুপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। তিনি এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com