কমলগঞ্জে কার্টনের ভেতরে নবজাতকের লাশ উদ্ধার
February 18, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ধানের জমিতে কার্টনের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ১৮ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ভুমিগ্রামের মাদারীবন এলাকায় রাস্তার পাশে এই নবজাতকে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১ টার দিকে রাস্তার অন্যপাশে কৃষি জমিতে কাজ করা অবস্থায় দুই কৃষক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কান্নার আওয়াজ শুনে রাস্তার অন্যপাশে গিয়ে কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ( তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কমলগনঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি এই মাত্র শুনলাম ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।



মন্তব্য করুন