কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

February 20, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ভূকশিমইল ইউনিয়নের কানেহাত ও বড়দল গ্রামের নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)’র উদ্যোগে ও দাতা সংস্থা বাঁচাও ইউএসএ’র সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বুধবার ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় কানেহাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সভাপতিত্বে ও এনএসএস’র কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্টার জামিল আহমদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুলাউড়া ভ’কশিমইল ইউপি’র চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, দৈনিক নতুন কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক, সমাজ সেবক আব্দুল কাদিও আক্কুল প্রমুখ।

বক্তারা বলেন- স্বাস্থসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। সরকার তৃণমূলের মানুষের কাছে স্বাস্থসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাজে সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। এনএসএস এদের মধ্যে অন্যতম। ইতপূর্বে এ সংস্থাটি কুলাউড়া উপজেলায় আইক্যাম্প, মিড ডে মিল, বন্যার্তদের মধ্যে ত্রাণ, ধান বীজ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এসকল কার্যক্রম প্রশংসার দাবিদার।

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন- ডা. অমিও ভ’ষন, ডা. মো: আব্দুল আহাদ, জয়শ্রী সিনহা, কুলাউড়া সূর্যের হাসি ক্লিনিকের ম্যানাজার সৈয়দা মাহমুদা খানম।

মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থাসেবা প্রদান ও তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com