৯৩ ব্যাচের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় সহায়তা প্রদান ও চড়ুইভাতি অনুষ্ঠিত

February 20, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ ভালো কাজের পাশে সবসময় থাকার চেষ্টা করে কুলাউড়াস্থ ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারী রবিবার বিকাল ৫টায় ৯৩ ব্যাচের উদ্যোগে বিছরাকান্দিস্থ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় (নির্মাণাধীন) আর্থিক অনুদান (১৩,৫০০/-) টাকা প্রদান করা হয়। সেই সময় উক্ত মাদ্রাসার নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২ নভেম্বর ২০১৮ইং ৯৩ ব্যাচের উদ্যোগে আলালপুর আত্তরখাঁন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আর্থিক অনুদান (৪৫,০০০/-) প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীম।

প্রবাসী বন্ধুদের মধ্যে যারা সহায়তা করেছেন তারা হলেন বাপ্পী খাঁন, সৈয়দ আফছার, ইমন, পপলু, ফরহাদ, জাহেদ, জালাল উদ্দিন, লিটু, রাজু, সাইফুল, নজরুল খান, নজরুল চৌধুরী, মামুন, পারভেজ, শ্যামল, কয়েছ, জুবেদ, কামাল, মিঠু। ১৯৯৩ ব্যাচের দেশে থাকা যে সকল বন্ধু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তারা হলেন শহীদুল ইসলাম তনয়, বাছিত জাহাঙ্গীর, ইসতিয়াক সামু, পাবেল, আতিক, আলতাফ, বাশার, জাকির, সেলিম, খোকন প্রমুখ। গত বুধবার সকাল ১০ টায় ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠান। প্রায় ৩০জন নিয়ে হাকালুকি হাওরে অনুষ্ঠিত হয়া চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠানে আপ্যায়ন পর্বের পাশাপাশি ছিলো র্যাফেল ড্র, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com