ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো পাটুন টুয়েলভ

February 23, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন পাটুন টুয়েলভ।

বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি সকালে শহরের উছলাপাড়া থেকে প্রভাত ফেরি নিয়ে উপজেলা শহীদ মিনারে যায় সংগঠনটির সদস্যরা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান সাদী, সহ-সভাপতি তাজুল ইসলাম তুহিন, শাহাদাৎ হোসেন মাহিম, সাধারণ সম্পাদকা সৈয়দা হাবিবা ইসলাম ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এ ফেরদৌস ইভা, সুদ্বীপ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অলক চন্দ্র, জাহিদ হাসান শিবলু, অর্থ সম্পাদক তাহমিদ রাফি, সহ-অর্থ সম্পাদক কলে¬াল চন্দ্র পল¬ব, প্রচার সম্পাদক সৈয়দা আয়েশা ইসলাম উমা, সহ প্রচার বিষয়ক সম্পাদক খালেদুর রহমান তানজুল, দপ্তর সম্পাদক অর্ক আচার্য্য, সহ দপ্তর সম্পাদক কাউসার উদ্দিন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক লিসা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দ্বীপ দে, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ রিফাত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ রুজেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহার মুনিম শাফিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com