ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কলনী রোড, দক্ষিণবাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে আজ রবিবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২:০০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশ ফোর্স। অভিযানকালে কলনী রোডে অবস্থিত ফয়জুল ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, আলাউদ্দিন ষ্টোরকে ২ হাজার টাকা, দক্ষিণবাজারে অবস্থিত মিতুন ভেরাইটিজ কনফেকশনারীকে ১ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত রাধুনী গ্যাস ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্য পণ্যের মোড়কের গাঁয়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না লিখে বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন