ডাস্টবিনের সঠিক ব্যবহারে কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের ব্যতিক্রমী উদ্যোগ

কুলাউড়া প্রতিনিধি॥ সোস্যাল কেয়ার অব নেশন একটি সামাজিক সংগঠন। ২০১৩ সালের ৫ নভেম্বর সংগঠনটির যাত্রা শুরুটা হয়েছিলো কলেজ পড়–য়া দশজন বন্ধুদের নিয়ে। বর্তমানে সংগঠনের রয়েছেন চলি¬শ জন সদস্য। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কুলাউড়ার বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বন্যার্ত, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। এর জন্য সংগঠনটি কুলাউড়া বিভিন্ন মহলে অনেক প্রশংসা কুঁড়িয়েছে।
এবার সংগঠনটি কুলাউড়ায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। কুলাউড়া পৌর শহরের ডাস্টবিন গুলোর সঠিক ব্যবহারে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে “ময়লা আবর্জনা বাহিরে নয় ভেতরে ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ি” এই ¯ে¬াগান সম্বলিত ব্যানার লাগানো হচ্ছে কুলাউড়া পৌর শহরের উলে¬খযোগ্য স্থানগুলোতে। জানা যায়, শনিবার রাতে প্রথম ধাপে সংগঠনের সদস্যরা কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বাংলোর সামনের, দক্ষিণবাজার বাসস্ট্যান্ডের সামনে, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, দক্ষিণবাজারের ভিতর, শিবির রেলগেইট, আনন্দ বিদ্যপীঠ স্কুলের সামনে এবং রবিবার বিকেলে দ্বিতীয় ধাপে শহরের দক্ষিণ মাগুরা, কুলাউড়া পুরাতন ভূমি অফিস, জুড়ী বাসস্ট্যান্ড, দক্ষিণমাগুরা আখরার সামনের ডাস্টবিনগুলোতে সচেতনতামূলক ব্যানার লাগিয়েছেন। কর্মসূচীতে অংশ নেন সংগঠনের সভাপতি সৈয়দ আনিসুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খাঁন শাওন, সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহমিদ খাঁন শাওন, সদস্য আবির হোসেন, খালেদুর রহমান তানজুল, নাহিম খাঁন প্রমুখ।
সংগঠনের সভাপতি সৈয়দ আনিসুল ইসলাম বলেন, সাধারন মানুষ অধিকাংশ আবর্জনা দূর থেকে ছুড়ে মেরে ডাস্টবিনে ফেলার চেষ্টা করতে গিয়ে ফেলে দেন ডাস্টবিনের বাহিরে, যার ফলে আবর্জনা ছড়িয়ে পরে ডাস্টবিনের চার পাশে এতে পরিবেশ দূষিত হয় এবং দুর্গন্ধ ছড়ায়। যার ফলে সাধারন মানুষ এর পাশ দিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, এ সমস্যা পরিত্রাণ এর জন্য সোস্যাল কেয়ার অব নেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। আশা করছি মানুষ এর সুব্যবহার করবে।



মন্তব্য করুন