কমলগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

February 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে মত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. চান মিয়া (৫০)। তিনি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মো. আবুল আলীর ছেলে।

২৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com