কমলগঞ্জে বৈধতা পেলেন ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী

February 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দ্বিতীয় পর্যায়ে ১৮ মার্চ অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপিলে বৈধতা পেলেন ২ চেয়ারম্যান প্রার্থী ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী।  ২০ জানুয়ারি যাচাই বাচাইকালে চেয়ারম্যান পদে ২ জনের ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী আব্দুল আহাদ মিনার। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা ফিরে ফেলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানিকালে ব্যাংক ঋণ পরিষদের বৈধ কাগজপত্র উপস্থাপন করে চেয়ারম্যান পদে বৈধতা ফিরে পেলেন আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান। আয়কর রিটার্ণ জমার কাগজ উপস্থাপন করে বৈধতা ফিরে পেয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুর আহাদ মিনার। অন্যদিকে ব্যাংক ঋণ পরিশোধের কাগজ উপস্থাপন করায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন সিদ্দেক আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com