কমলগঞ্জে বিনামূলে চক্ষু শিবির
February 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগানে বিনামূলে চক্ষু শিবিরি অনুষ্ঠিত। ২৫ ফেব্রুয়ারী সোমবার এস আলম গ্রুপের মালিকানাধীন ফুলবাড়ী চা বাগানে দিনব্যাপী বিনামূলে চক্ষু শিবির অনুষ্টিত হয়। চক্ষু শিবির অনুষ্টান উদ্বোধন করেন এস আলম গ্রুপের পরিচালক সাজিদ আব্দুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন গ্রুপের এষ্টেট জিএম সৈয়দ মহিউদ্দিন, ফুলবাড়ী ও নুরজাহান চা বাগানের জিএম লুৎফুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক অনজন দেবনাথ, আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্টানে ৫শ চক্ষু রোগীকে চক্ষু পরিক্ষা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয় এবং ৪০ জন রোগীর ছানি অপসারন করে লেন্স সংযোজন করা হয়।



মন্তব্য করুন