পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

February 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিচারিক আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়।

বুধবার বিকেলে মৌলভীবাজার দায়রা জজ শেখ আবু তাহের এ রায় দেন বলে জানান, মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর  অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান।

তিনি জানান, ২০১৩  সালে ৩১ জুলাই কুলাউড়া উপজেলার  জয়চন্ডী ইউনিয়নের পাঁচ পীর ঝালাই চা বাগানে পারিবারিক কলহের জের ধরে পুত্র মঙ্গল খাড়িয়া তার পিতা বুধুয়া খাড়িয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় মৃত বুধুয়া খাড়িয়ার ভাই মঙ্গা খাড়িয়া  কুলাউড়া থানায় মামলা দায়ের করলে মঙ্গল খাড়িয়াকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। মঙ্গল আদালতে ১৬৪ ধারায় হত্যার অভিযোগ স্বীকার করে। এ মামলায় দীর্ঘ বিচারিক কার্য সম্পন্ন হয়ার পর আজ বুধবার আদালত এ রায় দেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com