কুলাউড়ায় কে কোন প্রতীক পেলেন  উপজেলা নির্বাচনে

February 28, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে ২য় ধাপের ১৮ মার্চ এর নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে  ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধ করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুরুল আলম।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আহসান ইকবাল জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান (দোয়াত-কলম)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, আঞ্জুমানে আল-ইসলাহ উপজেলা সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদ (বই), কুলাউড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু (তালা), কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলার মোঃ মতিউর রহমান মতই (উড়োজাহাজ), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না (মাইক) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল (টিউবওয়েল), লংলা চা-বাগানের রাজকুমার কালওয়ার (চশমা), শরীফপুর ইউনিয়নের লালারচকের আব্দুল আহাদ (টিয়া পাখী) ও হুমায়ুন কবির শাহান (পাল্কী) এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান,কুলাউড়া পৌর জাসদ সভাপতি নারী নেত্রী নেহার বেগম (ফুটবল),উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি (হাঁস) ও জয়পাশার মোছাঃ শাহানা আক্তার (কলস)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com