কুলাউড়া উপজেলা নির্বাচন-চেয়ারম্যান প্রার্থী সলমানকে জাতীয় পার্টির সমর্থন

February 28, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানকে (আনারস প্রতীকের প্রার্থী)  সমর্থন দিয়েছে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সভা করে তাঁরা চেয়ারম্যান পদে দলীয় কোন প্রার্থী না থাকায়, স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানকে পূর্ণ সমর্থন জানান। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদের যৌথ পরিচালনায় উপজেলার ১৩ ইউনিয়নের সভাপতি-সম্পাদকদ্বয়ের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ এস এম সিদ্দিক আহমদ লোকমান, সৌদিআরব জাতীয় পার্টির মদিনা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়াজী, জাতীয় পার্টি নেতা খন্দকার মোহাম্মদ আলী, হাজির আলী, আছকর আলী, মহসিন চৌধুরী, কাদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জয়চন্ডী ইউনিয়নের সভাপতি রুস্তুম আলী, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি হাজী জয়নাল আবেদীন ফুল, হাজীপুর ইউনিয়নের সভাপতি আমজদ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, শরীফপুর ইউনিয়নের সভাপতি চুনু মেম্বার, টিলাগাঁও ইউনিয়নের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক ডাঃ হেলাল আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আসুক মিয়া, বরমচাল ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মফিজ খান, ভাটেরা ইউনিয়নের সভাপতি আকমল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পাখি মেম্বার, ভূকশিমইল ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। এদিকে জাপার সভায় উপস্থিত হয়ে সমর্থন পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এ কে এম সফি আহমদ সলমান।  এসময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com