কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবাষির্কী পালন

March 2, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা ও র‌্যালী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।

কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাড়াদিন ব্যাপী কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্ত স্কাউটস গ্রুপে’র সভাপতি মো. মুরর্শেল আলমের সভাপতিত্বে ও মুক্ত স্কাউটস গ্রুপে’র সম্পাদক সামছুদ্দিন বাবু সঞ্চলনায়।

অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কোরআনে পাক থেকে তেলওয়াত করেন গ্ররুপের সদস্য রিয়া ইসলাম এবং গিতা পাঠ করে সদস্য শ্রীকান্ত এবং প্রধান আনুষ্ঠানিক ভাবে গ্রুপের স্কাউট পতাকা, জাতীয় পতাকা ও জাতীয় সংঙ্গীতের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু লাইছ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়াম্যান নেহার বেগম, স্কাউটের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছরুক, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নজমুল হক, নবীন চন্দ্র মডেল উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, মুক্ত স্কাউটের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও কাতার প্রবাসী রফিকুল ইসলাম মামুন,মুক্ত স্কাউটের উপদেষ্টা ও সাংবাদিক এইচ.ডি রুবেল, সংলাপ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা রাহীব আহমদ সাদিক , উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রাক্তন স্কাউট ময়নুর রহমান শাহান, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, গ্রুপের সহ-সভাপতি ও সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লাহিন আহমদ, ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও গ্রুপের যুগ্ম সম্পাদক সুজন আহমদ ।

এসময় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্টিাতা সদস্য শাহীন আহমদ, আসাদুজ্জামান শান্ত, শামীম আহমদ, গ্রুপের সহকারি ইউনিট লিডার জয়নাল আবেদিন, কামরান আহমদ, পি,এস তানজিম আহমদ, শাকিলসহ তাদের অনুভতি প্রকাশ করে বক্তব্য রাখেন । এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com