শমসেরনগর চা বাগানে আন্তর্জাতিক নারী দিবস সভা অনুষ্ঠিত

March 10, 2019,

সংবাদদাতা॥ ‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো। নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ১০ মার্চ রবিবার সকাল ১১ টায় জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সিআইপিআরবি’র ‘‘বাগান মায়ের জন্য’’ প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল হোসেন খান, সিআইপিআরবি’র জেলা সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান, বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরি ও বাগান সেবিকা অনিতা গোয়ালা।

সিআইপিআরবি’র উপজেলা সমন্বয়কারী জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা নারী দিবস পালনের গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করেন। বক্তারা আরো বলেন, নারীদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে আরো অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

সহঃ স্বাস্থ্য পরিদর্শক আবুল হোসেন খান বলেন, চা বাগানের নারীরা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন সর্বোপরি নারীর সার্বিক উন্নয়নে এখনও পিছিয়ে রয়েছে। অথচ চা জনগোষ্ঠীর আয়ের বা রোজগারে নারীদের অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, সিআইপিআরবি’র বাগান মায়ের জন্য প্রকল্পের মাধ্যমে জেলার কিছু সংখ্যক (৩৫টি) চা বাগানে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ চলমান থাকলেও, বেশির ভাগ চা শ্রমিক নারীরা এখনও তাদের অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে কিছুই জানে না। তাই, সিআইপিআরবি সহ সংশ্লিষ্ট সবাইকে চা বাগানের নারী অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়ন সম্পর্কে কাজ করার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, সভায় স্থানীয় চা শ্রমিক নারী, গর্ভবতী মহিলা, সক্ষম দম্পতি, কিশোর-কিশোরীরা নারী অধিকার, ক্ষমতায়ন ও নারী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com