(ভিডিওসহ) কমলগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীর উপর এসিড নিক্ষেপ

March 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সেলাই কাজ না শিখানোর কারণে রাস্তা আটকিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে এক দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ পালিত কোনা এলাকায়।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, একই উপজেলার বিন্দাবনপুর গ্রামের হিরা মিয়ার কন্যা রিমা বেগম পার্শবর্তী এলাকার বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে জমসেদ মিয়া নামের এক ব্যাক্তি তাকে রাস্তা থেকে ধরে নিয়ে একটি কক্ষে আটকিয়ে এসিড নিক্ষেপ করে। এসিডে তার গলার নিচ ও মুখ ঝলসে যায়। পরে এলাকাবাসি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। রিমা কমলগঞ্জের আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

জানা গেছে এসিড নিক্ষেপকারী জমসেদের মেয়ে সুহানা সেলাই কাজ শিখা নিয়ে রিমার সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়টি সুহানা তার বাবা জমসেদের কাছে জানালে ক্ষিপ্ত হয়ে রিমার গায়ে এসিড ঢেলে দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com