ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 13, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার, কাঁচাবাজার, শমসেরনগর রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১৩ মার্চ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ব্রাক্ষণবাজারে অবস্থিত এলাহি স্টোরকে ২ হাজার টাকা, কাঁচাবাজারে অবস্থিত নিমার মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, শমসেরনগর রোডে অবস্থিত ডায়মন্ড বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখাসহ  বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com