কুলাউড়ায় কারিতাস সক্ষমতা প্রকল্পের উদ্যোগে নারী দিবস উদ্যাপন

March 14, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কারিতাস সিলেট অঞ্চলের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সক্ষমতা প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা চত্বরে মানববন্ধন ও ৮ই মার্চ উপজেলা পরিষদ এবং কর্মধা ইউনিয়নের মেঘাটিলা পুঞ্জিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “সবাই মিলে ভাব, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়”। মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ  মোঃ নুরুল হক, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, আদিবাসি নারী ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মিসেস্ মনিকা খংলা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জাহাঙ্গির হোসেনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কারিতাস সক্ষমতা প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com