কমলগঞ্জে ট্রাস্টের উদ্যোগে রিক্সা, ঢেউটিন, নলকূপ ও সেলাই মেশিন বিতরণ

March 16, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও দুঃস্থ লোকদের মাঝে রিক্সা, ঢেউটিন, নলকূপ, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। শনিবার ১৬ মার্চ বিকাল ৪টায় পতনঊষারস্থ নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সভাপতি আব্দুর রশীদ ফুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক নুরুল মোহাইমিন, পিন্টু দেবনাথ, মহসীন আহমদ ও কবি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ১শ’জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ৬টি রিক্সা, ৬০ বান্ডিল ঢেউ টিন, ৫টি নলকূপ, ২টি সেলাই মেমিন ও নগদ প্রায় ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com